শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

বকশীগঞ্জে চালকের গলা কেটে ছিনতাই করা অটোভ্যান জব্দ, মূলহোতা গ্রেপ্তার


জামালপুরের বকশীগঞ্জে আরিফ মিয়া (১৫) নামে ভাড়ায় বেটারি চালিত এক অটোভ্যান চালকের গলা কেটে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় সজিব মিয়া (২০) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ছিনতাই করা অটোভ্যানটি জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জুন) বিকালে বকশীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃত সজিব মিয়াকে জামালপুর আদালতের হাজির করলে সংশ্লিষ্ট বিজ্ঞ বিচার তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। 

এর আগে গত বুধবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার সাহাপুর চৌরাস্তা মোড়ে অটোভ্যানটি বিক্রিকালে সদর থানা পুলিশ সজিব মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এসময় পুলিশ ছিনতাই হওয়া অটোভ্যানটি জব্দ করে। পরে তাকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। 

স্থানীয় জানা গেছে, গত মঙ্গলবার বিকাল ৫ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের কাগমারীপাড়া গ্রামের

ভূতবাড়ি নামক স্থানে চালক আরিফ মিয়ার গলা কেটে তার অটোভ্যানটি ছিনতাই করে দুর্বৃত্তরা। বর্তমানে আরিফ মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। দিনে দুপুরে গলা কেটে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। 

গ্রেপ্তারকৃত সজিব মিয়া কাগমারীপাড়ার আবুল হাসেমের ছেলে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তারকৃত আসামী সজিব মিয়ার কাছ থেকে যে অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে, সেটি চালক আরিফের কাছ থেকেই ছিনতাই হওয়া। প্রকৃত ঘটনা তথ্য উদঘাটনের জন্য আসামী সজিবের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আরও খবর