বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুই কর্মচারী বরখাস্ত

রাজশাহীতে সাংবাদিকদের উপর বিএমডিএ'র কর্মচারীদের হামলার ঘটনায় বিএমডিএ'র দুই কর্মচারী সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
সংবাদ সংগ্রহের সময় এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর আমবাগান এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চত্ত্বরে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় পর রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা আন্দোলনে নামেন। বিচার দাবিতে তারা বিএমডিএ ঘেরাও করেন। আন্দোলনের মুখে বিএমডিএ চেয়ারম্যান বেগম আকতার জাহান ঘটনায় জড়িত জীবন ও সবুজ নামের দুই কর্মচারীকে সাসপেন্ড করে ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। পরে সাংবাদিকরা আন্দোলন প্রত্যাহার করে। তবে তারা ঘটনার সঙ্গে জড়িত নির্বাহী পরিচালক আবদুর রশিদের অপসারণও দাবি করেন।
বিএমডিএর সিসি ক্যামেরা ও স্থানীয়ভাবে ধারন করা ফুটেজে দেখা যায়, সাংবাদিক বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম সরকারের নতুন সময়ে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসছেন কি না, সে সম্পর্কে সংবাদ সংগ্রহ করছিলেন। এসময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আব্দুর রশীদ তাদের সঙ্গে অসৌজন্যমুলক আচরণ শুরু করেন। এর কিছুক্ষন পর বুলবুল হাবিব লাইভ এর প্রস্তুতি নেয়ার সময় আব্দুর রশীদের নির্দেশে জাহিদের নেতেৃত্বে কর্মচারীরা সরাসরি হামলা করে।
এতে গুরুত্বর আহত হন ক্যামেরাপার্সন রুবেল ইসলাম ও বুলবুল হাবীব। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, রুবেলের কানের পর্দা ফেটে গেছে। কানের ভেতর রক্তক্ষরণ হচ্ছে।
হামলার শিকার বুলবুল হাবিব জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টায় অফিস শুরু হবার কথা। সেই নির্দেশনা কতটুকু কার্যকর হয়েছে সেটির খোঁজ-খবর নিতে সকালে তারা বিএমডিএ কার্যালয়ে যান। সকাল ৮টা ২০ মিনিটের দিকে বিএমডিএর নির্বাহী পরিচালক (ইডি) আব্দুর রশিদ অফিসে প্রবেশ করেন। এর পরপরই তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। বিনা অনুমতিতে কেন প্রবেশ করেছে এবং কেন ছবি তুলছে এই নিয়ে উত্তেজিত হয়ে উঠেন তিনি।
বুলবুল আরও বলেন, ‘এক পর্যায়ে দ্বিতীয় তলায় তার দপ্তরে উঠে যান। কিছুক্ষণ পরে ৮ থেকে ১০ জন লোক আমাদের ঘিরে ধরে। আমাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় এবং ক্যামেরা ও এটিএন নিউজের বুম ভেঙে ফেলে। তাদের হামলায় আমার ক্যামেরাম্যান রুবেল গুরুতর আহত হয়। রুবেলকে শক্ত কোনো কিছু দিয়ে তারা জোরে আঘাত করে। বর্তমানে তার অবস্থা গুরুতর। এমন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।’
এদিকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনার রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিএমডিএর নানা অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আমার সহকর্মীদের ওপর হামলা চালিয়ে বিএমডিএ কর্মকর্তা-কর্মচারিরা গণমাধ্যমের স্বাধীনতাকে পুরোপুরি হরণ করেছে। পেশাগত দায়িত্ব পালনে তারা শুধু বাধাই দেয়নি। তাদের ওপর হামলা চালিয়ে বিএমডিএ কার্যালয়ের সামনে থেকে বের করে দেয়ার চেষ্টা হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একাধিকবার যোগাযোগ করা হলেও বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ফোন রিসিভ করেননি।
তবে ঘটনার কয়েক ঘণ্টা পর দফতর থেকে নিচে নেমে এসে সাংবাদিকদের আশ্বস্ত করেন বিএমডির চেয়ারম্যান আখতার জাহান। তিনি তাৎক্ষনিক দুই কর্মচারিকে বরখাস্ত করেন। এসময় তিনি ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ তবে বিকেল পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।
Tag
আরও খবর







6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১১ ঘন্টা ৪৫ মিনিট আগে