আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা

রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে এটিএন নিউজের রিপোর্টার ও ক্যামেরাপার্সনের ওপর হামলার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০ জনসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নগরীর রাজপাড়া থানায় এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। 

এজাহার ভুক্ত আসামীরা হচ্ছেন, বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ (৫৫), ভান্ডার রক্ষক মো. জীবন (৪২), নির্বাহী পরিচালকের দপ্তরের পিয়ন সেলিম (৪১), নির্বাহী পরিচালকের পিএ নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামূল (৩৫), পিয়ন ফাারুক (৪০) ও ড্রাইভার আব্দুস সবুর (৪২)।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। আসামীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়াও ভিডিও ফুটেজ দেখে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বিকেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিএমডিএর দুই কর্মচারিকে সাময়িক বরখাস্ত করা হয়। সাংবাদিকদের আন্দোলনের মুখে হামলায় জড়িত ভান্ডার রক্ষক মো. জীবন ও পরিচালকের গাড়ি চালক আব্দুস সবুরকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

বিএমডিএর চেয়ারম্যান আক্তার জাহান বলেন, আমরা সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছি। সেখানে ভিডিও ফুটেজ দেখে দুই সাংবাদিকের উপর হামলার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পর দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্তে কমিটি করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ সঙ্গে আরও কারা জড়িত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান আক্তার জাহান।

উল্লেখ্য, রাজশাহীতে সংবাদ সংগ্রহের সময় এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর আমবাগান এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, প্রাথমিকভাবে আমরা দুইজনের বরখাস্তের দাবি করেছিলাম। সে দাবি পুরন হয়েছে। আরও পাঁচজনের বিষয়ে আমরা জানিয়েছি। তাদের কালকের মধ্যে বদলির দাবি জানিয়েছি। কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছেন। এর পর সাংবাদিকদের আন্দোলন স্থগিত করা হয়।

সকালে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল নতুন সময়ে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসছেন কি না, সে সম্পর্কে সংবাদ সংগ্রহ করছিলেন। এসময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আব্দুর রশীদ তাদের সাথে অসৌজন্যমুলক আচরণ করে। এর কিছুক্ষণ পর বুলবুল হাবিব সরাসরি সম্প্রচার শুরু করে।

এ সময় আব্দুর রশীদের নির্দেশে ভান্ডার রক্ষক জীবনের নেতৃত্বে কয়েকজন কর্মচারী দুই সাংবাদিকের উপর হামলা করে। এতে গুরুত্বর আহত হন ক্যামেরাপার্সন রুবেল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করে। বুলবুল প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়লেও রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, রুবেলের কানের পর্দা ফেটেছে। কানের ভেতর রক্তক্ষরণ হচ্ছে।

Tag
আরও খবর