নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ধর্মপাশায় গরু চুরির ঘটনা থানায় বসে সমাধান


সুনামগঞ্জের ধর্মপাশায় গরু চুরির ঘটনার এক সপ্তাহ পর থানায় ওসি এর অফিস কক্ষে বসে নগদ টাকা আদায় করে গরু চুরির সংঘবদ্ধ দলটিকে রেহাই দেয়া হয়েছে বলে ধর্মপাশা থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 

অপরদিকে গরু চুরির ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চোরদের  সাথে  স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের যথেষ্ট সখ্যতা রয়েছে বলে ও জানা গেছে। এ ঘটনায় উমায়র ও সামিরুলসহ ৬ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। 

জানা যায়, গত ২৫ মার্চ ইং তারিখে  রাতে উপজেলার সেলবরস ইউপি'র ৮ নং ওয়ার্ডের ভাটকপুর গ্রামের কৃষক ইদ্রিস আলীর গোয়াল ঘর থেকে আনুমানিক ১ লাখ টাকা মূল্যের একটি বড় ষাঁড় গরু চুরি করে  নিয়ে যায় সংঘবদ্ধ গরু চোরেরা।

পরে খোঁজ খবর নিতে গিয়ে  একই গ্রামের শফিক এর ছেলে উমায়রসহ  ওই গরুটি চুরিসহ কয়েকজন চুর এ গরু চুরির সাথে  জড়িত ছিল বলে গ্রাম্য সালিসে স্বীকার করে উমায়র। তার কথার সুত্র ধরে একই ইউনিয়নের   রাজনগর গ্রামের জাবেদ মিয়ার ছেলে সামিরুলকে আটক করে ধর্মপাশা পুলিশ। গরুটি চুরি হওয়ার ঘটনায় জড়িত ছিল বলে থানায় স্বীকার করে সামিরুল। গ্রাম্য সালিসে চুরি হওয়া গরুর মূল্য নির্ধারণ করা হয় ৯০ হাজার টাকা। সাথে সাথে ৮ হাজার টাকা আদায় হয়। বাকি টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ করবে বলে অঙ্গীকারবদ্ধ হয় চোরেরা। পরে আটককৃত..সামিরুলকে 

 সাবেক ইউপি সদস্য লুৎফর রহমানের জিম্মায় থানা থেকে ছেড়ে দেয়া হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় থানায় বসে এ গরু চুরির ঘটনা নগদ টাকার বিনিময়ের মাধ্যমে সমাধান করা হয়েছে। 


গরুর মালিক ইদ্রিস আলী বলেন, ৯০ হাজার টাকার মধ্যে পেয়েছি ৪৮ হাজার টাকা। এর মধ্যে থানায় দিতে হয়েছে ২৪ হাজার টাকা। 

সব শেষে আমার হাত থেকে ১০ হাজার টাকা বেশি খরচ হয়েছে। 

এ,এস, আই মনিরুজ্জামান বলেন, গরু চুরির ঘটনায় আসামি সামিরুলকে থানায় আটক করা হয়েছিল। পরে লুৎফর মেম্বারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। 

 ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, গরু চুরির ঘটনাটি শেষ হয়েছে জানি। থানায় টাকা দিতে হয়েছে এবং থানায় বসে শেষ হয়েছে এ কথাটা সঠিক নয়। আসামি থানা থেকে ছেড়ে দেয়া হলে আমার জানার কথা। এ বিষয়ে আমার জানা নেই।

Tag
আরও খবর