সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

প্রবাসীর স্ত্রীর সাথে বিজিবি সদস্যের অনৈতিক সম্পর্কের অ়ভিযোগে বাড়ি ঘেরাও! ক্ষুব্ধ গ্রামবাসি

জয়পুরহাটের ধলাহার ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেষা কল্যানপুর গ্রামে আরিফুর রহমান (২৭) নামে বিজিবি সদস্য এক প্রবাসীর বাড়িতে ঢুকে তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অ়ভিযোগে বাড়ির চারপাশ ঘেরাও করে এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যের সহযোগীতায় বিজবি ফাঁড়ির সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে। 


অভিযুক্ত বিজিবি সদস্য পিরোজপুর জেলার মাঠবাড়িয়া থানার ফুলঝুরি গ্রামের মোঃ মোস্তফার ছেলে এবং বর্তমানে সে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬-বিজিবি) তে কর্মরত আছেন। তার সিপাহী নং- ৯৩৩৯৪।


ঘটনা ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে অনৈতিক সম্পর্কের অ়ভিযোগে স্থানীয়রা তাকে ঘেরাও করলে সন্ধ্যায় বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ কড়িয়া ও ভুটিয়াপাড়া বিজিবি ফাঁড়ির সদস্যরা অভিযুক্ত বিজিবি সদস্যকে ওই প্রবাসির বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে গেলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হোন এবং চরম উত্তেজনার সৃষ্টি হয়।


এদিকে গ্রামবাসির এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন প্রবাসীর স্ত্রী ও তার বোন। তারা জানান, ওই বিজিবি সদস্যের সাথে কোন অনৈতিক সম্পর্ক নেই। সে শুধুমাত্র তার ফেসবুক ফ্রেন্ড। এ সুবাদেই সে এখানে বেড়াতে এসেছিল।


এ ব্যাপারে বিজিবি-১৪ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা জানি যে, একজন বিজিবি সৈনিক সে অন্য একটি ব্যাটালিয়নে কর্মরত আছে। আর এখানে কড়িয়া কল্যাণপুর গ্রামে এক প্রবাসি পরিবারের সাথে তার পূর্বপরিচয় আছে। সে এখানে বেড়াতে এসেছে। স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ হলে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করে। বিষয়টি জেনে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে সেখান থেকে তাকে আমরা নিয়ে আসি। উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে এখন আমরা ঘটনার তদন্ত করব। আইনগত যে পক্রিয়া আছে সেটা শুরু হবে, বিস্তারিত জেনে তখন আমরা বলতে পারব কার কতটা দোষ রয়েছে। এর পূর্বে আমরা বেশিকিছু বলতে পারছিনা তবে তদন্ত কার্যক্রম শেষ হলে আমরা আপনাদের বিস্তারিত জানানো হবে। 

Tag
আরও খবর