রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মির্জাগঞ্জে আওয়ামীলীগের মানববন্ধন

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মির্জাগঞ্জে আওয়ামীলীগের মানববন্ধন


রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগ।

শনিবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউনিয়নের কাঁঠালতলী আখতার হোসেন চৌধুরী  মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনে বাকেরগঞ্জ-বরগুনা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাঠালতলী বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। 




মানববন্ধনে সভাপতিত্ব করেন মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শামীম আহমেদ, সদস্য ও  ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ আহমেদ, শ্রমিকলীগ সভাপতি কামরুল হুদা ও সাধারণ সম্পাদক পনু মৃধা, ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক সজীব আহমেদ সানি প্রমুখ।

মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। 

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু তার বক্তব্যে বলেন , দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের এই ক্ষমতায় থাকাকে মেনে নিতে না পেরে অপশক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রকাশ্যে দিবালোকে শেখ হাসিনাকে এরকম হুমকি মোটেও সহজ বিষয় নয়। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে থেকে বিএনপি জামাতের যেকোনো নৈরাজ্যকে কঠোর হস্তে দমন করতে হবে। 

তিনি আরো বলেন, আজকে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে জানিয়ে দেয়া হলো- ঘুপটি মেরে রাতের আধারে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো শেখ হাসিনার ক্ষেত্রে সেই অপচেষ্টা আমরা সফল হতে দিবো না। তাদের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। শুধু চাঁদ নয় চাঁদের পিছনে যারা আছে সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, পঁচাত্তরের পর থেকে তারা (বিএনপি-জামাত) দেশকে কবরস্থান বানিয়ে রেখেছিল। সারা বিশ্বে যখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে তখন তারা কবরস্থান বানানোর মতলবে বিভোর। এই উক্তি একজন ব্যক্তি চাঁদের না এই উক্তি হচ্ছে একটি চক্রান্তের। এই চক্রান্তকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। সামনে আগস্ট মাস এখন থেকেই তারা চক্রান্ত চালিয়ে যাবে। কারণ আগস্ট মাস তাদের প্রিয়। এই আগস্ট মাসেই পাকিস্তানের জন্ম হয়েছিলো। তাই এখন থেকেই আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

আরও খবর