ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক “ট্রাফিক পক্ষ-২০২৩” এর উদ্বোধন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক “ট্রাফিক পক্ষ-২০২৩” এর উদ্বোধন


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক  "ট্রাফিক পক্ষ -২০২৩ " এর শুভ উদ্বোধন করা হয় ।

৪ জুন ( রোববার)  ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন নগরীর  দামপাড়াস্হ  গরীবুল্লাহ শাহ মাজার  এলাকায় সোহাগ বাস কাউন্টারের সামনে  "ট্রাফিক পক্ষ -২০২৩ " এর শুভ  উদ্বোধন করেন  সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) । এসময় সোহাগ বাস কাউন্টারের ভিতরে "স্বপ্নযাএী ফাউন্ডেশন" এর সহায়তায় গাড়ির জন্য অপেক্ষমান যাত্রীদের সুবিধার্থে একটি পাঠাগার (বুক কর্নার) ও উদ্বোধন করা হয় ।

এ সময় তিনি ট্রাফিক পক্ষ -২০২৩ উপলক্ষে    রাস্তায় চলাচলরত গাড়ির চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পরিবহনের মালিক, চালক ও জনসাধারণকে ট্রাফিক আইন-কানুন মেনে চলার আহ্বান করেন এবং  যাত্রী উঠানামা করার জন্য ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক  নির্ধারিত বাস স্টপেজ পরিদর্শন করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)  ফয়সল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)  এম এ  মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর )  জয়নুল আবেদীন,  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ)  এন এম নাসিরউদ্দিন, উপ-পুলিশ কমিশনার ( দক্ষিণ) মোস্তাফিজুর রহমানসহ অতিঃ উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক উত্তর  বিভাগের সকল ট্রাফিক ইনস্পেক্টরসহ বিভিন্ন পরিবহনের মালিক/চালক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের স্কাউট এর  সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর