চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 05-06-2023 06:55:42 am


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা:

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।  "সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ"এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।


সোমবার ( ৫ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) শহিদুল ইসলাম, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম পিপিএম, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা বেগম, কলমাকান্দা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ,এম ইলিয়াস,  কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু ও কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান।


এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বিশাল র‌্যালি কলমাকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।

Tag
আরও খবর