সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার বগুড়ায় বিক্রির সময় গাঁজাসহ কারবারি গ্রেফতার কটিয়াদী ও পাকুন্দিয়া থেকে সাড়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ ইবনে সিনার বিরুদ্ধে অনবরত অপপ্রচারের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অতিরিক্ত মূল্যে ধানের বীজ বিক্রির অভিযোগে বীজের দোকান ও ডিলারদের ওপর তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং একজনকে বীজ আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম ও পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে ধানের বীজের নির্ধারিত মূল্য যাচাই করা হয় এবং দোকান ও ডিলারদের বীজ বিক্রির কার্যক্রম তদারকি করা হয়। এ সময় অতিরিক্ত দামে বীজ বিক্রির বিষয়ে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। পাশাপাশি একজন ব্যবসায়ীকে বীজ আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে ক্রেতাদের ক্যাশ মেমো ছাড়া বীজ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ডিলার ও বীজ ব্যবসায়ীদের ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রি না করার জন্য কঠোরভাবে নিষেধ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষা, বীজের বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর