ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভাংগায় প্রশিকার আইনি সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।



ফরিদপুরের ভাংগা উপজেলায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আইনি সহায়তা কর্মসূচি নিয়ে এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) সকালে প্রশিকার উদ্যোগে ভাঙ্গা প্রশিকার হলরুমে লিগ্যাল এইডের মাধ্যমে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে  আইনি সহায়তা প্রদান উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 


প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক  মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন রুবেল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,

প্রধান আলোচক হিসেবে এ্যাডঃ মোঃ আনিসুর রহমান  (কাজল), উপ-পরিচালক আইন বিভাগ প্রধান, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, তিনি লিগ্যালএইডের আইনি সহায়তার সকল দিক জনসাধারণের মাঝে তুলে ধরেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ শামীম, ভাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহুরুল হক মিঠুন, কাউন্সিলর পারুলি আক্তার, কাউন্সিলর মুসলিমা আক্তার, সাবেক কাউন্সিলর শেখ সৈয়দ আলী প্রমূখ।


সভাপতির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম বলেন, সরকার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করবেন, নারী ও শিশু, যারা বিনা অপরাধে আইনের কাছে অপরাধী হয়ে জেল হাজতে আছে, যারা অসহায় ও মামলা পরিচালনা করার মত যাদের অর্থ নেই, যে কোনো প্রতিবন্ধী, গ্রাম আদালতে যারা বিচার প্রার্থী, বয়স্ক ভাতা পাচ্ছেন এমন কোন ব্যক্তি, ভিজিটিং কার্ড ধারী দুস্থ্য মাতা, দুর্বৃত্ত দ্বারা এসিড দগ্ধ নারী ও শিশু, বিধবা অসচ্ছল স্বামী পরিতোক্তা বা দুস্থ্য মহিলা, আদালত কর্তৃক আর্থিক ভাবে অসহায় ও অসচ্ছল বলে বিবেচিত ব্যক্তি। 


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন রুবেল  বলেন, জনবান্ধব সরকার জনগণের সুবিধার্থে যখন যার যা কিছু লাগে তাই দিয়েই জনগণের পাশে দাঁড়াচ্ছেন। অস্বচ্ছল ও গরিব অসহায় ভূমিহীনদের মাঝে ঘর দিয়েছেন, পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন,স্বল্পআয়ের ও নিম্নবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সারাদেশে    টিসিবি পন্য সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিচ্ছেন। লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা প্রদান করছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী কে আমরা ধন্যবাদ জানাই।


ভাংগা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, সরকার জনসাধারণের দোরগোড়ায় আইনি সহায়তা প্রদান করে যাচ্ছেন বিভিন্ন সংস্থার মাধ্যমে। তারপরেও কোন আইনি সহায়তার জন্য থানার দরজা আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা থাকবে।

আরও খবর