বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ডোমারে গোপনে নিয়োগ পরীক্ষা নেওয়ার সময়,অবরুদ্ধ প্রধান শিক্ষক

 নীলফামারীর ডোমারে গোপনে নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগে স্থানীয় ও চাকুরী আবেদন প্রাথরীরা এক প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কক্ষে অবরুদ্ধ করে রাখে। এসময় পরিস্থিতি বেগতিক দেখে নিয়োগ বোর্ড এর প্রতিনিধি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দ্রুত নিয়োগ পরীক্ষাস্থল ত্যাগ করেন। পরে নিয়োগ পরীক্ষা বন্ধের নোটিশ দিয়ে ছাড়া পায় ওই প্রধান শিক্ষক। অবরুদ্ধ প্রধান শিক্ষকের নাম দিনেশ চন্দ্র রায়। তিনি উপজেলার বড় রাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। 

ইতিপূর্বেও উক্ত নিয়োগ পরীক্ষায় অর্থ লেনদেন করার অভিযোগে চাকুরী প্রাথরীদের প্রতিরোধে নিয়োগ পরীক্ষা স্থগিত ও ওই প্রধান শিক্ষক অবরুদ্ধ হলে, পুলিশ হেফাজতে ঘটনাস্থল হতে তাকে সরে নেওয়া হয়েছিল। 

সোমবার(৫জুন) বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বড় রাউতা উচ্চ বিদ্যালয়ে। সরেজমিনে গিয়ে কথা হলে ম্যানেজিং কমিটির সদস্য মোজাম্মেল হক সাহেব বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, নিরাপত্তা কমরী ও অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আমরা জানি না। উক্ত বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে গোপনে মিটিং করে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ে ও নিয়োগ কমিটি তৈরি করে। কোন মিটিং কিংবা রেজুলেশন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন গোপনে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক মোটা অংকের অর্থ লেনদেন করে পছন্দনীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়ার পায়তারা করছে।

ম্যানেজিং কমিটির আরেক সদস্য মো. জাকারিয়া বলেন, ইতিপূর্বেও অনিয়মের কারনে নিয়োগ পরীক্ষা বন্ধ হয়েছিল। সেসময় ওই বিদ্যালয়ের জমিদাতা সদস্য ও চাকুরী প্রাথরী জাহিদুল ইসলাম ইউএনও,মাধ্যমিক শিক্ষা কর্মকতার্, উপজেলা চেয়ারম্যান,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার্সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন। সব কিছুতেই তোয়াক্কা না করে আবারো নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়ে গোপনে পছন্দনীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়ার চেষ্টা করে। পরে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে একটি নোটিশ প্রদান করেন।

চাকুরী পরীক্ষার্থী শাকিল ইসলাম জানান, গত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমি নৈশ্য প্রহরী পদে আবেদন করি। পরে জানতে পারি সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমি প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, পরবতর্ীতে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু আজ জানতে পারলাম নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এবারের বিজ্ঞপ্তির কথা জানতেই পারিনি। 

প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায় মুঠোফোনে বলেন, নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তুতিকালে জাহিদুল ইসলাম ও তার দুই ছেলের হট্টগোলের কারনে পরীক্ষা নেওয়ার পরিবেশ নষ্ট হওয়ার, পরীক্ষা স্থগিত করা হয়েছে। ম্যানেজিং কমিটির দুই সদস্যের অভিযোগের বিষয়ে জানান,বিদ্যালয়ের সভাপতির বাসায় তাদের নিয়ে নিয়োগ বিষয়ে কথা হয়েছে। তারা বিষয়টি অবগত আছেন।

এবিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম বলেন, অফিস রুমে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত বিজ্ঞপ্তির একটি পদ স্থগিত রেখে নতুন করে নিয়োগ দেওয়ার সময় পূর্বের আবেদন কারী পরীক্ষার্থীরা জানতে পেরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে হট্টগোল শুরু করে। পরে পরীক্ষা নেয়ার সুষ্ঠ পরিবেশ না থাকায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে