রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

মেয়েকে উত্ত্যক্ত করায়, ছেলেকে তুলে এনে হাত পা বেঁধে নির্যাতন


কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে তুলে এনে হাত পা বেঁধে বেদম পিটিয়েছে মেয়ে পক্ষের লোকজন। পরে ওই ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশে দিয়েছে তারা। 



আজ মঙ্গলবার (৬ জুন) সকালে এমন একটি নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক যুবককে হাত পা বেঁধে নির্যাতন করছে কিছু লোকজন। 



খোঁজ নিয়ে জানা গেছে,  সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বৈদ্যতিক মিস্ত্রী নুরু মিয়ার ছেলে মোখলেছুর রহমান শান্ত (২০) প্রায় সময় একই গ্রামের ৯ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসতো। ওই স্কুল ছাত্রী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে তার বাবা মাকে জানায়। এ বিষয়ে ইতিপুর্বে গ্রাম্য বিচার হলেও ওই ছাত্রীকে দেখামাত্র তার বুকে ট্যাটো আমি দেওয়ানা লেখা দেখাতো এবং বিভিন্ন অঙ্গীভঙ্গী করতো। 



পরে গত ৪ জুন ওই স্কুল ছাত্রী তার বান্ধবীসহ প্রাইভেট পড়ে ভুরুঙ্গামারী সরকারী কলেজ মোড় সংলগ্ন মজনু মিয়ার বাড়ীর  সামনে আসামাত্র ওই যুবক শান্ত তার প্রেমের প্রস্তাবে রাজি হওয়ার জন্য পথরোধ করে দাড়ায়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জাপটে ধরলে ওই স্কুলছাত্রীর চিৎকার শুনে বাড়ির মালিক মজনু পিয়ন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। অপরদিকে পরের দিন ৫ জুন আবারও ওই ছাত্রীকে আটক করে জাপটে ধরার সময় মেয়েটি আর্তচিৎকার  করলে এলাকার লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে আটক করে। পরে পুলিশি পাহারায় এলাকাবাসী ওই যুবককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় সোপর্দ করে এবং ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে এজাহার দায়ের করে। 



ভুক্তভোগী ওই মেয়ের বাবা মনসুর আলী বলেন, আমরা তো ওই ছেলেকে মারপিট করিনি। সে অপরাধ করেছে স্থানীয় লোকজন তাকে মারপিট করেছে। আমাদের কি করার বলেন।



তবে এ বিষয়ে অভিযুক্ত ওই যুবকের বাবা নুরু মিয়া বলেন, আমার ছেলে ওই মেয়েকে প্রেমের প্রস্থাব দিয়েছে এটা সত্যি কথা। এনিয়ে একবার বিচার সালিশও হয়েছে। আমার ছেলে ওই মেয়েকে প্রেমের প্রস্থাব দিয়েছে এ কারণে গতকাল দুইটা মোটরসাইকেল এসে আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে বেদম মারপিট করেছে মেয়ে পক্ষের লোকজন। পরে ছেলে আমার অসুস্থ হলে তারা হাসপাতালে ভর্তি করায়। একজন অপরাধ করলে কি নিজের হাতে আইন তুলে নেয়া যাবে বলেন। সে যদি অন্যায় করে থাকে তার বিচার আইন করতো। কেন তারা নিজের হাতে আইন তুলে নিলো। আমিও এর বিচার চাই। আমিও তাদের নামে থানায় মামলা করেছি।



এ বিষয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ওই যুবকের বাবাও তার ছেলেকে মারপিটের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।



আরও খবর