নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

সকল ক্ষেত্রে উন্নয়নের লক্ষে সরকার আন্তরিক -বিভাগীয় কমিশনার ডঃ মুহাম্মাদ মোশাররফ হোসেন

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-06-2023 01:31:25 pm


 কামরুল হাসান কাজল, স্টাফ রিপোর্টারঃ সিলেট বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন, নদী খননসহ সকল ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সরকার আন্তরিক। বিশেষ করে নদী ও খাল খননের পাশাপাশি পর্যটন কেন্দ্র গুলো নিয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে।  তিনি বলেন নদী ও খাল খনন হলে সেচ কাজের সুবিধাসহ, এলকায় দেশীয় মাছ বৃদ্ধি ও অকাল বণ্যা থেকে রক্ষা পাবে এলকাবাসী। আর বানিয়াচংকে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন ও প্রচুর লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বানিয়াচং উপজেলা প্রেসক্লাব’র সভাপতির প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর ঘোষনার বাস্তবায়নে বানিয়াচংয়ের সাগরদীঘিকে পর্যটনে রূপ দিতে সংশ্লিষ্ট দপ্তর কাজ করে যাচ্ছে বলে জানান। তিনি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী মহুদয় এ বিষয়ে খুবই আন্তরিক বলে জানান। এছাড়া আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের পাশাপাশি, জনপ্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। তিনি আরো বলেন সোনার বাংলা গড়তে সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল একযোগে কাজ করতে হবে। ০৬ জুন মঙ্গলবার বিকাল আড়াই ঘটিকার সময় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, আব্দুল আহাদ, ফরিদ উদ্দিন প্রমুখ। এছাড়া, জেলা ও উপজেলায় বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এপূর্বে বিভাগীয় কমিশনার উপজেলার কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়, মার্কুলী বাজার পরিদর্শন করেন। 



Tag
আরও খবর
6a3a1926c534d-230626112702.webp
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস

১ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে



6a39437ee2859-220626081526.webp
এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

২ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে