টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

জামালপুরে পালিয়ে বেড়াচ্ছে প্রবাসীর স্ত্রী-সন্তান ॥ সন্ত্রাসীদের হুমকিতে দেশে ফিরতে পারছেন না এক প্রবাসী..


জামালপুরের মাদারগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর বসতবাড়িতে ডাকাতি, লুটপাট ও প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। প্রকাশ্যে দিবালোকে এসব ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করায় প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রবাসীর স্ত্রী-সন্তান। দেশে ফিরতে পারছেন না মালয়েশিয়া প্রবাসী মিষ্টার খান।

মাদারগঞ্জের গাবের গ্রামের মিষ্টার খানের স্ত্রী শিরিনা বেগম আজ দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার স্বামী গত ১৬ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। তার একমাত্র পুত্রকে নিয়ে স্থানীয় বালিজুড়ি বাজারে ভাড়া বাসায় থাকতেন তিনি। চর সুখনগরী গ্রামের মৃত শাহার উদ্দিনের পুত্র সুদের কারবারি সাফুল মিয়া প্রবাসীর স্ত্রী শিরিনাকে অনৈতিক সম্পর্ক স্থাপন ও স্বামীর পাঠানো টাকা তার কাছে জমা রাখতে বলেন। এতে রাজি না হওয়ায় ওই প্রবাসীর বাসায় ডাকাতি করে সাফুল মিয়া। এরপর প্রবাসীর স্ত্রী-সন্তানের উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। এসব ঘটনায় থানায় মামলা হলে হামলাকারী সন্ত্রাসীরা আরো বেশি বেপরোয়া হয়ে উঠে। গত তিনমাস ধরে গৃহবধূ শিরিনা বেগম নিজ উপজেলা ছেড়ে অন্য উপজেলায় এবং একমাত্র পুত্র সন্তানকে জেলার বাইরে পাঠিয়ে পলাতক জীবন যাপন করছেন। স্ত্রী-সন্তানের এমন দুর্দিনেও সন্ত্রাসীদের ভয়ে দেশে ফিরতে পারছেন না প্রবাসী মিষ্টার খান।

সংবাদ সম্মেলনে শিরিনা বেগম আরো অভিযোগ করেন, তিনমাস ধরে পালিয়ে বেড়ালেও গত ৫ জুন পুত্রসহ তার নামে চুরির সাজানো মামলা দিয়েছে প্রভাবশালীরা।

স্বামী-সন্তান নিয়ে নিজ বাড়িতে ফেরা এবং প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন শিরিনা বেগমসহ পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে শিরিনার চাচা আকবর আলী খান ও হায়দার আলী খান উপস্থিত ছিলেন।  

লিখিতভাবে জানালে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক।


আরও খবর