দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

বিদ‍্যুৎ বিপর্যয়ে জনগনের ভোগান্তিতে দিনাজপুরে বিএনপির অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান


সাড়া দেশজুড়ে অসহনীয় লোডশেডিং,বিদ‍্যুৎ বিপর্যয়ে এবং বিদ‍্যুতখাতে ব‍্যাপক অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপি অবস্থান কর্মসূচি এবং নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার (৮জুন)সকালে দিনাজপুর জেলা নেসকো বিদ‍্যুত বিক্রয় ও বিতরন বিভাগ ১ পিডিবির সামনে দিনাজপুর জেলা বিএনপিসহ সকল অংগসংগঠনের নেতাকর্মিদের উপস্থিতিতে দেশজুড়ে অসহনীয় লোডশেডিংয়ে জনগনের ভোগান্তি এবং বিদ‍্যুৎখাতে ব‍্যাপক অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি এবং নির্বাহী প্রক‍ৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেন।দিনাজপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব‍্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর চেয়ারম‍্যান সৈয়দ জাহাঙ্গীর আলম,দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ‍্যাড,মোফাজ্জল হোসেন দুলাল,সিনিয়র সহ সভাপতি মোঃ মোকারম হোসেন,সাংগঠনিক সম্পাদক হাসনাহীরাসহ প্রমুখ।এসময় বক্তারা বিদ‍্যুতের অসহনীয় যন্ত্রনায় মানুষ কাতর।একদিকে প্রকৃতির প্রচন্ড ক্ষড়া,অন‍্যদিকে বিদ‍্যুতের ঘনঘন লোডশেডিংয়ে মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে।বিদ‍্যুৎ বিল বকেয়া থাকলে চাপ দিয়ে বিল আদায় করা হয়,তিন মাস না দিলে লাইন কেটে দেয়া হয় জনগন তাদের ব‍্যবহৃত বিদ‍্যুৎ বিল পরিশোধ করেও শুধুমাত্র ব‍্যাপক অনিয়ম ও বিদ‍্যুৎক্ষাতে লুটপাটের কারনে আজকে সাধারন মানুষকে ভোগান্তিতে পোহাতে হচ্ছে।বিদুৎ উৎপাদনে মজুদ কয়লা শেষ যাচ্ছে দেখেও জ্বালানি মন্ত্রনালয় নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল।যখন পায়রা বিদ‍্যুৎকেন্দ্রের উৎপাদন সম্পূর্ন বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল তখন সরকারের টনক নড়েছে যে বিদ‍্যুৎ উৎপাদনের সংরক্ষিত কয়লা ফুড়িয়ে গেছে। আজকে দেশের মানুষ বর্তমান সরকারের কাছে জিম্মি হয়ে পরেছে।প্রতিটি ক্ষেত্রেই চলছে ব‍্যাপক অনিয়ম ও দূর্নীতি।যার কোন লাগাম না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগনকে।মানুষের প্রাত‍্যেহিক জীবনে বেচে থাকার জন‍্য যে পাচঁটি মৌলিক চাহিদা যেমন অন্ন,বস্ত্র,বাসষ্থান,চিকিৎসা ও শিক্ষা যার প্রতিটি অঙ্গনে ছরিয়ে পরেছে ব‍্যাপক অনিয়ম ও দূর্নীতি।দ্রব‍্য মুল‍্যের উধর্বগতি,বিদ‍্যুৎ বিপর্যয় মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে।কতদিন আর সাধারন মানুষ এই ফ‍্যাসিবাদী সরকারের জুলুম আর নির্যাতন সহ‍্য করবে?তাই জনগনকে সংগে নিয়ে গনতান্ত্রিক পন্থায় নির্বাচন দিতে বাধ‍্য করে জনগনের ভোটাধিকার নিশ্চত করে বর্তমান সরকারের পতন ঘটাবে বলে কর্মসূচিতে বক্তারা বলেন।

Tag
আরও খবর