কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

বগুড়ায় ইউএনও পরিচয়ে পুলিশের মাধ্যমে চাঁদা দাবির ঘটনায় ডিসি'র সতর্ক বার্তা

জেলা প্রসাশক সাইফুল ইসলাম


বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় ইউএনও পরিচয়ে পুলিশের মাধ্যমে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। ৭ জুন (বুধবার) রাতে এমন অভিযোগের পর বগুড়ার জেলা প্রসাশক তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি সতর্ক বার্তা পোষ্ট করেন।



জেলা প্রসাশক সাইফুল ইসলামের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বগুড়া জেলায় বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় ব্যবহার করে পুলিশ সদস্যদেরকে ফোন দিয়ে তাদের মাধ্যমে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের নিকট হতে অর্থ দাবী করা হচ্ছে। হোটেল বা রেস্তোরাঁর নিবন্ধন, লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নবায়ন সংক্রান্ত যে কোন আইনসম্মত ফি জেলা প্রশাসকের কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরে রসিদের মাধ্যমে পরিশোধ করা ব্যতিত নগদ কিংবা বিকাশে নেয়ার সুযোগ নেই। এমতাবস্থায় জেলা বা উপজেলা প্রশাসনের যে কোন পর্যায়ের কর্মকর্তার পরিচয় প্রদান করে কোন পুলিশ সদস্যের মাধ্যমে অথবা ভিন্ন কোন উপায়ে কোন প্রকার সেবা বা সরকারি কোন কাজে অর্থ দাবী করলে সেখানে লেনদেন না করার জন্য বিনীত অনুরোধ করা হলো। এটি একটি প্রতারক চক্র এই চক্রের অসাধু চক্রান্ত ও প্রতারণা হতে পুলিশ সদস্যসহ সর্বস্তরের জনসাধারণগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Tag
আরও খবর