কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শ্রীপুরে আরএমজি প্রফেশনাল উদ্যোগে সিলিং ফ‍্যান বিতরণ।

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ আরএমজি প্রফেশনাল এফএনএফ ফাউন্ডেশন এর উদ্যোগে হাফিজা খাতুন তারতীলুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় সিলিং ফ‍্যান বিতরণ করা হয়েছে। শুক্রবার( ৯ জুন) সকালে ওই মাদ্রাসার মুহতামিম হাতে ১৫ টি  সিলিং ফ‍্যান তুলে দেন বাংলাদেশ আরএমজি প্রফেশনাল এফএনএফ ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক জনাব মোঃ সজিবুল ইসলাম।


এসময় উপস্থিত ছিলেন, কাসফিয়া প্রিন্টিং ও প্যাকেজিং লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ সাজু, রোটারি ক্লাব অব ভাওয়াল প্রেসিডেন্ট আলী হোসেন , সেক্রেটারী জাভেদ সারোয়ার, প্রেসিডেন্ট ইলেক্ট শেখ শফিকুল ইসলাম, প্রেসিডেন্ট নমিনি একরামুল কবির,আশরাফুল আলম সৌরভ,মোঃ মাহমুদুর রহমান সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।


কাসফিয়া প্রিন্টিং ও প্যাকেজিং লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ সাজু বলেন, আমাদের দেশে অনেক অনাথ এতিম শিশুরা পথেঘাটে অনাদর অবহেলায় বেড়ে ওঠে। তাদের মনে প্রচণ্ড ক্ষোভ কাজ করে। সবাই খাবার পেলেও আমরা পাই না। সবাই পোশাক পেলেও আমরা পাই না। ফলে খুব সহজেই নিজেদের অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে ফেলা খুব অস্বাভাবিক নয়। এজন্য আমাদের তাদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি মানসিকভাবে কাউন্সিলিং -এর ব্যবস্থা করতে হবে যেন তাদের স্বাভাবিক মানসিক বিকাশ ব্যাহত না হয়।


বাংলাদেশ আরএমজি প্রফেশনাল এফএনএফ ফাউন্ডেশন - এর প্রধান সমন্বয়ক জনাব মোঃ সজিবুল ইসলাম বলেন এতিমের প্রতিপালন জান্নাতে যাওয়ার উপায়। হাদিস শরিফে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো এতিমকে নিজের মা-বাবার সঙ্গে নিজেদের (পারিবারিক) খাবারের আয়োজনে বসায় এবং (তাকে এ পরিমাণ আহার্য দেয় যে) সে পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তাঁর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।’ উপস্থিত সকলেই ভবিষ্যতে আরো বেশি বেশি সামাজিক কাজে নিজেদের সংশ্লিষ্ট থাকার প্রত্যায় ব্যাক্ত করেন তিনি।

উক্ত আয়োজনের জন্য যারা আর্থিক সহায়তা করেছেন, মহান আল্লাহ তায়ালা যেনো তাদের দান কবুল করেন।

আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৩ ঘন্টা ৩০ মিনিট আগে