এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি

চট্টগ্রাম সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি করে দুই কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি করে দুই কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার


চট্টগ্রাম সীতাকুণ্ড সোনাইছড়ি এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে  দুই কেজি হেরোইন উদ্ধার করা   হয়েছে। শুক্রবার (৯ জুন) ভোর ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে সুপার-সনি বাস ( ব-১৫-৫৬১৫) থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়। যায় আনুমানিক মূল্য  দুই  কোটি টাকা । অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা,  বিজিবি ও  পুলিশ বাহিনীর একটি দল এই অভিযানে অংশ নেয়।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সুপার-সনি নামের  যাত্রীবাহী বাসটি  উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই বাসে একটি বাদামি কাগজের ব্যাগে মোড়ানো ১১টি ছোট ছোট পলিপ্যাকেট করা  এসব হেরোইন  উদ্ধার করা হয়েছে।


এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাত হোসেন জানান, এটিই আমাদের নিয়মিত অভিযানের একটি অংশ। বাসটিতে তল্লাশি করে দুই কোটি টাকার মুল্যের দুই কেজি হেরোইন জব্দ করা হয়েছে। তবে, বাসে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বাসটি আটক করা হয়েছে এবং আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার  চেষ্টা অব্যাহত রয়েছে। 

আরও খবর