পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে মৌলভীবাজারে যুব মজলিসর বিক্ষোভ মিছিল

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ সকল উলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার এ কর্মসূচি পালিত হয়।

মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার জামে মসজিদের সামনে থেকে (৯ জুন) বাদ জুমআ এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়। 

বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মাওলানা শামসুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠন বিভাগ সম্পাদক মাওলানা শাহ মিসবাহ। 

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত আলী, জেলা খেলাফত নেতা মাওলানা শামসুল ইসলাম ওলিপুরী, যুব মজলিসের জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম তালহা, যুব মজলিস মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মাওলানা  আব্দুল ওয়াজিদ। 

সমাবেশে উপস্থিত ছিলেন যুব মজলিসের সদর উপজেলা সংগঠন  সম্পাদক মাওলানা নুরুল হুদা, খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার পৌর শাখার সভাপতি আব্দুস সামাদ সুমন, পৌর শাখার সংগঠন সম্পাদক, মাওলানা উসমান আলী জাকি, পৌর শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওঃ সাইদুল ইসলাম, সহবায়তুলমাল সম্পাদক শাহ মাসকুর আহমদ, খেলাফত যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা দায়িত্বশীল মোঃ আব্দুস সামাদ, যুব মজলিসের কমলগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা লুৎফর রহমান, সংগঠন সম্পাদক মাওলানা জাবির আল মাহমুদ, ছাত্রনেতা মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারের কাছে এই বার্তা পৌঁছাতে দিতে চাই তৌহিদী জনতার ভাষা বুঝার চেষ্টা করুন, দেশের কোটি যুবকের প্রিয় নেতা আল্লামা মামুনুল হকে আগামী ঈদের আগেই মুক্তি দিন, অন্যথায় দেশে সর্বস্তরের শান্তিপ্রিয় তৌহিদী জনতা দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। পরে জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং কারাবন্দি উলামায়ে কেরাম এর মুক্তি কামনা করে মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর