চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ভাঙন নিয়ে হলে ফিরছেন মৌসুমী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-09-2022 09:41:47 am

মৌসুমী

◾ বিনোদন ডেস্ক


অনেক দিন নতুন সিনেমার খবরে নেই মৌসুমী। প্রায় ৯ বছর পর গত বছর তিনি সিনেমা হলে দেখা দিয়েছিলেন ‘সৌভাগ্য’ নিয়ে। করোনার প্রভাব থাকায় সিনেমাটি তেমন দর্শক টানেনি। তবে মৌসুমী যে বিরতি কাটিয়ে ফিরেছিলেন, এতেই আশ্বস্ত হয়েছিলেন ভক্তরা।


এ বছর নতুন কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে ছিলেন মৌসুমী। সেই ‘বিতর্কিত’ অধ্যায় পেরিয়ে আবার কাজের খবরে এল তাঁর নাম। মৌসুমী অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ভাঙন’ সম্প্রতি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ৪ নভেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন। 


পরিচালক বলেন, ‘সিনেমাটির জন্য সেন্সর বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। তারা জানিয়েছে, সমাজে এ ধরনের গল্পগুলো তুলে ধরা প্রয়োজন। বুকিং এজেন্ট থেকেও আগ্রহ দেখাচ্ছে। তারা বলছে, এই মুহূর্তে দর্শক বিকল্প ধারার সিনেমা দেখতে চাচ্ছেন। আমরা সিনেমাটি নিয়ে দর্শকদের কাছে পৌঁছাতে পারলে হয়তো দর্শক সিনেমাটি দেখতে হলমুখী হবেন। কারণ, দীর্ঘদিন পরে মৌসুমী অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে।


ভাঙন সিনেমায় মৌসুমী অভিনয় করেছেন জুলি নামের চরিত্রে। রেলস্টেশনে চুড়ি-ফিতা বিক্রি করে সে। পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই ভাঙন। একটি পুরোনো রেলস্টেশনকে কেন্দ্র করে হকার, ভিখারি, চুড়িওয়ালি, যৌনকর্মী, দালাল, মাদকসেবীসহ কতিপয় ক্ষুদ্রব্যবসায়ী মানুষের যাপিত জীবনের কথা। 


ভাঙন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর মৌসুমী বলেছিলেন, ‘অনেক দিন পর নতুন কোনো সিনেমার শুটিংয়ে ফিরতে পেরে ভালো লাগছে। রেলস্টেশনে এসে জড়ো হওয়া কিছু ছিন্নমূল মানুষের গল্প এটি। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’


এ সিনেমায় মৌসুমীর সঙ্গে জুটি বেঁধেছেন ফজলুর রহমান বাবু। গল্পে তাঁর নাম মোহন গাইন। পেশায় বংশীবাদক। ঘর-সংসারহীন মোহন থাকে রেলস্টেশনে। একসময় চুড়িওয়ালি জুলির (মৌসুমী) প্রেমে পড়ে। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। জুলিও তাকে আপনজন ভেবে নেয়। তার কাছে নিজের ফেলে আসা জীবনের গল্প বলে। মৌসুমী ও বাবু ছাড়াও ভাঙনে পকেটমার চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৬ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭০ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৬ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে