এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সামির, অসুস্থ বাবাও হাসপাতালে, সহযোগিতার আবেদন লোহাগাড়ায় প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ জোরারগঞ্জে উদ্বোধন হলো রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালঙ্কার ও টাকা লুট শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি

পাঁচবিবিতে ইউনিয়ন পরিষদের ভবনে আটকে রেখে বৃদ্ধকে রাত ভর নির্যাতনের মামলায় ২ ইউপি সদস্য গ্রেফতার



জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ ভবনে রাত ভর আটকে রেখে বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় ওই ইউনিয়নের ২ ক্ষমতাধর ইউপি সদস্যকে (মেম্বার) গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে পাঁচবিবি থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- কুসুম্বা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ফরিদুল ইসলাম (২৮) ও  ৪নং ওয়ার্ডের সদস্য শাহানুর ইসলাম (৩০)।

ঘটনা ও মামলার সূত্র ধরে ভূক্তভোগী বৃদ্ধ একই ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে আব্দুল জলিল অভিযোগ করে বলেন,  তার ছেলে মাহবুবের (২৫)কাছ একই গ্রামের বারীকের ছেলে সৈকত (২২) ৩ হাজার ২’শ টাকা ধার নিলেও দীর্ঘ দিন ধরে টাকাগুলো ফেরত দেননি।

এ নিয়ে দু’ জনের মধ্যে প্রায় কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ৮ জুন বিকেলে রহমতপুর গ্রামের পার্শ্ববর্তী জয়পুরহাট সদর উপজেলার মাধাই নগর বাজারে সৈকতের সাথে মাহবুবের আবারো কথাকাটি শুরু হয়। এ সময় সৈকতের পক্ষ নিয়ে ইউপি সদস্য ফরিদুলের সাথে মাহবুবের ধাক্কাধাক্কি হয়।

পরে ইউপি সদস্য ফরিদুল, তার সহযোগী একই ইউনিয়নের আরেক সদস্য শাহানুর ইসলাম ও বেশ কয়েক জন গ্রাম পুলিশ সদর উপজেলার আমদই ইউনিযনের মাধাইনগর বাজার থেকে (বিনা অনুমতিতে সদর উপজেলা ও ইউনিয়ন এলাকায় প্রবেশ করে) মাহবুবকে মারধর করে ও তাকে টেনে হিঁচরে ধরে নিয়ে যাওয়ার সময় বাজারের লোকজনের (সাপ্তাহিক হাটের দিন শুক্রবার ) মারমুখি জনতার তোপের মুখে পড়েন ওই ২ ইউপি সদস্যসহ গ্রাম পুলিশ।

বাধ্য হয়ে পিছু হটে দ্রত ঘটনাস্থল স্থল ত্যাগ করে নিজ ইউনিয়নে ফিরে যাওয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে মাহবুবের বাবা বৃদ্ধ আব্দুল জলিলকে পথে একা দেখতে পেয়ে তাকে ধরে এনে ই্উনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখেন ওই ইউপি সদস্য ফরিদুল, শাহানুর ও তাদের গ্রাম পুলিশরা।

বৃদ্ধ জলিল আরো জানান, তার ভাতিজা, মাহবুবের চাচাতো ভাই ও শহিদুলের ছেলে একই গ্রামের মাসুদ রানা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। মাসুদ তার কর্মস্থল থেকে ফিরে খবর পেয়ে কুসুম্বা ইউনিয়নে গিয়ে  তার চাচাকে আটকে রাখার কারন জানতে চান। এতে আরো ক্ষিপ্ত হয়ে চর-থাপ্পর মেরে মাসুদকেও একই কক্ষে চাচার সাথে আটকে রাখেন অভিযুক্তরা।

এ ভাবে রাত ভর ইউনিয়ন কক্ষে আটকে রেখে নির্যাতন করার পরদিন  শুক্রবার বিকালে অভিযুক্তরা মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসাতে জয়পুরহাট থানায় নিয়ে আসন। জয়পুরহাট থানা পুলিশ ঘটানটি বুঝতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পাঁচবিবি থানা পুলিশকে পরামর্শ দেন। এ অবস্থায় গত মধ্য রাতে বৃদ্ধ আব্দুল জলিল বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত ২ ইউপি সদস্য ফরিদুল ও শাহানুরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বৃদ্ধ জলিলকে চিকিৎসার জন্য জয়পুরপুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।

এ ব্যাপারে কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল বলেন আমার ২ ইউপি সদস্যের নামে মামলা হয়েছে জানতে পারি।কিন্তু বৃদ্ধকে পেটানোর বিষয়টি আমার অবগত নয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, মামলা গ্রহনের পাশাপাশি ২ ইউপি সদস্য ফরিদুল ও শাহানুরকে গ্রেফতার করে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
6a6f3618de0b9-020826062040.webp
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

১ ঘন্টা ৩৯ মিনিট আগে


6a6ede5b7fe44-020826120619.webp
৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

৭ ঘন্টা ৫৩ মিনিট আগে