সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জয়পুরহাটে রাজ্জাক হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

জয়পুরহাটে হত্যা মামলায় হুমায়ুন নামে এক আসামীর মৃত্যুদন্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং বাকী আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাসের রায় দিয়েছে আদালত। 

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হুমায়ুন পাঁচবিবি উপজেলার নাওডোবা গ্রামের আবুল হোসেনের ছেলে।

রবিবার (১১ জুন) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেন।

এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন, জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল। 

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১৪ জুন পাঁচবিবি উপজেলার নাওডোবা গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুর রাজ্জাকের সাথে একই গ্রামের নছির উদ্দীনের মেয়ে নাছিমা বেগমের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে নছির উদ্দীন, হুমায়ুন আহম্মেদ, আবু বক্কর ও সেকেন্দার সঙ্গবদ্ধ হয়ে আব্দুর রাজ্জাক কে মারধর করে এক পর্যায়ে আসামী রাজ্জাক পানি খেতে চাইলে আসামী হুমায়ুন পানির পরিবর্তে বিষাক্ত দ্রব্য খাওয়ালে রাজ্জাক অসুস্থ্য হয়ে পড়ায় তাকে  হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। 

নিহত রাজ্জাকের মা জরিনা বিবি বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দিয়েছে আদালত।

আরও খবর