কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

মির্জাগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণকারী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে(নতুন) এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মাদক নিয়ন্ত্রণ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান'র সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল কবির, সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু প্রমুখ। 

এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে সভাপতি ব্যক্তি ও জাতীয় জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে আলোচনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ব্যাপক প্রচারসহ মাদক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে ইতোমধ্যে গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার আহবানও জানান তিনি।

আরও খবর
deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

৮ ঘন্টা ০ মিনিট আগে