গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

বগুড়ায় ডিবির অভিযানে ভূয়া ইউএনও গ্রেপ্তার

বগুড়ায় ভূয়া ইউএনও পরিচয় দিয়ে দেশের বিভিন্ন জেলার খাবার হোটেলে মুঠোফোনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার ভোর ৪ টায় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গাছাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা আমির উদ্দিনের ছেলে তুহিন মিয়া (৩৫) ও একই এলাকার ১৬ বছর বয়সী এক শিশুকে গ্রেপ্তার করেছে ডিবি।
এসময় গ্রেপ্তারকৃত আসামিদের কাছে থেকে ৩টি বাটন ও ১টি স্মার্ট মোবাইল ফোন সীম কার্ডসহ জব্দ করা হয়েছে।
সোমবার বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন যাবত মোবাইল ফোনে ইউএনও, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ইউনিয়ন পরিষদের সচিবসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও পদবী ব্যবহার করে অসৎ উপায়ে অর্থ হাতিয়ে নিয়ে আসছে।
পুলিশের ভাষ্যমতে, তদন্তে আসামী ও অভিযুক্ত পেশাদার প্রতারক তারা পরস্পর দীর্ঘদিন যাবত দেশের ময়মনসিংহ, শরিয়তপুর, জামালপুর, লক্ষীপুর, টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা হতে এভাবেই প্রতারণার মাধ্যমে বিভিন্ন অংকের অর্থ হাতিয়ে নিয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, আসামি তুহিন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর