দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরে পালিত হলো বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস

 ॥ “শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি, শিশু শ্রম বন্ধ করি” -এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জুন সোমবার জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি এর যৌথ আয়োজনে বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালী শেষে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের উপ-মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান ভুঁইয়া। শিশুশ্রম নিয়ে মুখ্য আলোচ্যক হিসেবে আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এসিও সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ। বিষয়ভিত্তিক আলোচনা করেন শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের মোঃ রবিন মিয়া ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক আবুল বাসার। প্রজেক্টের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশনের শিশু শ্রমের কার্যক্রম তুলে ধরেন প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস। মুক্ত আলোচনায় অংশ নেন মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহির শাহ্, সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক মুনির হোসেন, চাইল্ড লেবার গ্রুপের সভাপতি সামিউল ইসলাম। বক্তারা বলেন, বাংলাদেশের শ্রম আইন-২০০৬ অনুসারে কর্ম সংস্থানের নি¤œতম বয়স ১৪ বছর। ১৪ বছর বয়সের নিচে কোনো শিশু কর্মে নিযুক্ত হলে তাকে শিশু শ্রম বলা হয়। ২০১৩ সালের শিশু শ্রম জরিপ অনুসারে বাংলাদেশে শ্রমজীবী শিশুর সংখ্যা ১৭ লাখ, যার মধ্যে ১২ লাখের বেশী শিশু বিভিন্ন ঝুকিপূর্ণ কর্মে নিয়োজিত। শিশু শ্রম প্রতিরোধে প্রয়োজন শিশু শ্রমের বিরুদ্ধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং একই সঙ্গে জনগণের সামাজিক এবং আচরণগত পরিবর্তন।

Tag
আরও খবর