জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিরামপুর উপজেলায় নবাগত নির্বাহী অফিসার কে সংবর্ধনা জানালেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র

(১২ই জুন-২০২৩ইং) রোজ সোমবার সকাল ১১-ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন কে সংবর্ধনা জানিয়েছেন, বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম (রাজু) ও বিরামপুর পৌরসভার সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওন বিরামপুর উপজেলা চত্বর বঙ্গবন্ধু স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মোখলেছুর রহমানের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ, বিরামপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু সহ প্রমুখ।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন তার কার্যালয়ে আসন গ্রহণ করেন। এ সময় তিনি বিরামপুর উপজেলা বাসির নিকট সার্বিক সেবা প্রদান করার লক্ষ্যে সকল স্তরের সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর