দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

বিশ্ব ব‍্যাংকের প্রতিনিধি দলের সাথে পৌরসভার টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন সম্পর্কিত মত বিনিময় সভা

  দিনাজপুর পৌরসভার আয়োজনে রেসিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় দিনাজপুর পৌরসভার ফিল্ড ভিজিট ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনার নিমিত্তে ১৩ জুন-২০২৩ মঙ্গলবার দুপুরে দিনাজপুর পর্যটন মোটেল কনফারেন্স রুমে বিশ্ব ব্যাংক টিমের সাথে প্রস্তুতি ও বাস্তবায়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এলজিইডি প্রধান কার্যালয়ের রেসিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মোঃ মঞ্জুর আলী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের লিড আরবান স্পেশালিষ্ট হোরাসিয়ো ক্রিসটিয়ান টেরেজা ও ওয়ার্ল্ড ব্যাংকের টাস্ক টিম লিডার এবং সিনিয়র আরবান স্পেশালিষ্ট কাবেনা আমানকাহ আইয়েহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এফ.এম খায়রুল ইসলাম।
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন, পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন, বিরামপুর পৌরসভার মেয়র মোঃ আক্কাস আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ মাহমুদ আলম লিটন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়।
উক্ত অনুষ্ঠানে পৌরসভার বর্তমান অবস্থা ও পরবর্তী করণীয় সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপনা করেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান ও তাজমিনুর তপু (টিপি)।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম, ৫নং শশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকছেদ আলী রানা প্রমুখ।

Tag
আরও খবর