ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

বিএনপির সঙ্গে বৈঠক নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের টুইট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-09-2022 04:52:27 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


বিএনপির সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকশন।


আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে এ টুইটটি করেন তিনি। এতে তিনি বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ কূটনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। আজ বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে ভালো লাগল। আমরা দুদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে পুলিশ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সহিংসতা এবং বিএনপির নেতাকর্মীদের মৃত্যুর বিষয় ছিল।’ ব্রিটিশ হাইকমিশনার টুইট বার্তায় বিএনপি নেতাদের সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেন। 


দুপুর ২টায় রাজধানীর কূটনৈতিক পাড়ায় তার অফিসে হাইকশিনারের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।


প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এ বৈঠকটি রবার্ট ডিকশনের আমন্ত্রণে হয়েছে বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। কী বিষয়ে আলাপ হয়েছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘হাইকমিশনার টুইটে যা উল্লেখ করেছেন, তা-ই আলোচনা হয়েছে। বৈঠকের আলোচনায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ই প্রাধান্য পায়। বিশেষ করে সহিংসতা ও আমাদের দলের তিনজনের মৃত্যুতে তিনি উদ্বেগ জানান।


বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনে ভোলায় ২ জন ও নারায়ণগঞ্জে ১ জন নিহত হয়েছে বলে দাবি করেছে দলটি। এ ছাড়া ৫ আগস্ট অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় বলা হয়, সারা দেশেই তাদের দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হামলা করেছে। 

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩১ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে