নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

অষ্টম শ্রেণি পাসে চাকরির সুযোগ, বেতন ১৮-২৭ হাজার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-06-2023 10:54:47 am

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। প্রতিষ্ঠানটি গুলশান জোনে আগামী ৩ বছরের জন্য আউটসোর্সিংয়ের আওতায় অস্থায়ী ভিত্তিতে ১২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম: নিরাপত্তা পরিদর্শক। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন ন্যূনতম ৫৫ কেজি ও সর্বোচ্চ বিএমআই অনুযায়ী। 


সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীকে ডেসকোর নিয়োগকৃত রিটেইনার চিকিৎসক কর্তৃক গৃহীত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেনা, নৌ, বিমান, বিজিবি, পুলিশ/কারারক্ষী এবং আনসার বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ন্যূনতম জেসিও পদমর্যাদার কর্মকর্তা অথবা স্বনামধন্য নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা পদে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন।


আগের সার্ভিস রেকর্ড ভালো থাকতে হবে এবং এ-সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের সনদ দাখিল করতে হবে। নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ প্রদান এবং পরিচালনার যোগ্যতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স: ১৮ থেকে ৫৫ বছর (আবেদনের সময় বয়সসীমা ৪৭ বছর)।


বেতন: সাকল্যে মাসিক বেতন ২৭,০০০ টাকা। 

পদের নাম: নিরাপত্তারক্ষী (পুরুষ)। পদের সংখ্যা: ১১০। আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ৫৫ কেজি ও সর্বোচ্চ বিএমআই অনুযায়ী। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীকে ডেসকোর নিয়োগকৃত রিটেইনার চিকিৎসক কর্তৃক গৃহীত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলায় পারদর্শী হতে হবে। বয়স: ১৮ থেকে ৫০ বছর (আবেদনের সময় বয়সসীমা ৩৫ বছর)। বেতন: সাকল্যে মাসিক বেতন ১৮,০০০ টাকা।


পদের নাম: নিরাপত্তারক্ষী (নারী)। পদ সংখ্যা: ১০। আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট, ওজন ন্যূনতম ৫০ কেজি ও সর্বোচ্চ বিএমআই অনুযায়ী। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীকে ডেসকোর নিয়োগকৃত রিটেইনার চিকিৎসক কর্তৃক গৃহীত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলায় পারদর্শী হতে হবে।


বয়স: ১৮ থেকে ৫০ বছর (আবেদনের সময় বয়সসীমা ৩৫ বছর)। বেতন: সাকল্যে মাসিক বেতন ১৮,০০০ টাকা।


আবেদন যেভাবে : আগ্রহীদের ডেসকোর ওয়েবসাইটে ‘অনলাইন আবেদন ফরম’ পূরণ করে আবেদন করতে হবে।


আবেদন ফি: ডেসকোর ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন ফি বাবদ ৫০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’–এর মাধ্যমে পরিশোধ করতে হবে।


আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৩, রাত ১২টা পর্যন্ত।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৭৮ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে