চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশে বর্তমানে ৪৩টি জেলায় রেলপথ রয়েছে : রেলপথ মন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-06-2023 11:13:52 am

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, বর্তমানে দেশে ৪৩টি জেলায় রেলপথ রয়েছে এবং ২১টি জেলায় এখনো রেলপথ স্থাপন করা হয়নি।  

যে ২১ জেলায় এখনো রেলপথ স্থাপন করা হয়নি এগুলো হলো- কক্সবাজার, বরিশাল, নড়াইল, শরিয়তপুর, মাদারীপুর, সাতক্ষীরা, মেহেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, শেরপুর, মুন্সিগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, মানিকগঞ্জ, মাগুরা, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট।

আজ সংসদে বিকল্পধারার সদস্য আবদুল মান্নানের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, উল্লেখিত জেলাসমূহ পর্যায়ক্রমে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে। বাংলাদেশ রেলওয়ের ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে অন্তর্ভূক্ত প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়িত হলে নতুন ৭টি জেলা (কক্সবাজার, নড়াইল, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, মাগুরা ও বাগেরহাট) রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে।

মন্ত্রী বলেন, দেশের আপামর জনসাধারণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন সেবা প্রদানের উদ্দেশে বাংলাদেশ রেলওয়ে কাজ করে যাচ্ছে। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের পর হতে রেলওয়েকে প্রকৃত গণপরিবহন মাধ্যম হিসেবে ঢেলে সাজাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রেলওয়েকে গড়ে তুলতে গত চৌদ্দ বছরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

নুরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে যে সকল প্রকল্পের সমীক্ষা সমাপ্ত হয়েছে সে সকল প্রকল্পের আওতায় রেলপথ নির্মিত হলে ৮টি জেলা (সাতক্ষীরা, বরিশাল, রাঙ্গামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও মেহেরপুর) রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে। অপরদিকে মানিকগঞ্জ জেলায় রেলপথ নির্মাণের সমীক্ষা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান মাস্টারপ্ল্যান যার মেয়াদ ৩০ বছর (২০১৬-২০৪৫) বাস্তবায়নের পর লক্ষীপুর, শেরপুর, বান্দরবান ও খাগড়াছড়ি-এ ৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে।

আরও খবর