মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংকে এলইডি লাইট ব্যবহারের নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-09-2022 02:28:15 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


বিদ্যুৎ খাতে খরচ কমানোর লক্ষ্যে ব্যাংকগুলোকে অধিক বিদ্যুৎ খরচ হয় এমন কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্পের (সিএফএল) পরিবর্তে জ্বালানি সাশ্রয়ী এলইডি লাইট ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখতে বলা হয়েছে।


গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 


প্রজ্ঞাপনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রতিবছরে কমপক্ষে একবার সার্ভিসিং করতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমনকি জ্বালানি সাশ্রয়ী ইনভার্টার টেকনোলজি-সংবলিত রেফ্রিজারেটর ব্যবহারেও নির্দেশনা দেওয়া হয়েছে।


নির্দেশনা আরও বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ে সব ব্যাংকে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। আর জ্বালানি খাতে ব্যয় কমাতে ব্যাংকগুলোর সিঁড়ি, করিডর, ওয়েটিং রুমে বিশেষ ধরনের মোশন সেনসরনির্ভর লাইটিং ব্যবহার করতে হবে। পাশাপাশি অফিসের রুফটপে অথবা অফিস প্রাঙ্গণের ফাঁকা জায়গাতে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।



আরও খবর