মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

পোস্তগোলা ব্রিজ বন্ধ করে চালকদের বিক্ষোভ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 07:27:22 am

প্রতিটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৬০ টাকা করে চাঁদা আদায় বন্ধে পোস্তগোলা ব্রিজ এলাকায় আন্দোলন করেছেন চালকরা। এতে পোস্তগোলা ব্রিজ দিয়ে রাজধানী ঢাকায় আসা-যাওয়ার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।


বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টা থেকে কয়েকশ চালক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।


জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে প্রত্যেক অটোরিকশা থেকে ৬০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। চালকরা এটি দিতে রাজি নন। এর প্রতিবাদে চালকরা একত্র হয়ে পোস্তগোলা ব্রিজ বন্ধ করেন। ফলে ঢাকা থেকে পোস্তগোলা ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।


জানতে চাইলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ব্রিজে টোল দেওয়ার জন্য সিটি টোল নামে একটি প্রতিষ্ঠানকে নতুন করে ইজারা দেয় সিটি করপোরেশন। তবে সিএনজিচালকরা টোল না দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে। বিষয়টি সিটি করপোরেশনকে জানানো হয়েছে। সিটি করপোরেশন বিষয়টি নিয়ে আজ রাতে চালকদের সঙ্গে বসবে।


তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে চালকদের সঙ্গে কথা বলে সড়ক স্বাভাবিক করেছে। এখন সড়ক অবরোধ নেই।

আরও খবর