শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শ্যামনগরে আনসার আলী হাসপাতাল নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা কাহিনী

শ্যামনগরে আনসার আলী হাসপাতাল নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা কাহিনী


 

 


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের খানপুরে অবস্থিত আনসার আলী হাসপাতাল নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা কাহিনী। একের পর এক নাটকের দৃশ্য দেখছে সাধারণ মানুষ। হাসপাতালের প্রকৃত মালিক কে এই প্রশ্ন সচেতন মহলের। যদিও এই প্রতিবেদকের হাতে একটি পক্ষের স্টাম্পে লিখিত কাগজপত্র এসেছে। সেই স্টাম্প লিখিত কাগজপত্রে আনসার আলী নামের হাসপাতালের স্বত্বাধিকারী হচ্ছে রাবিয়া খাতুন। অথচ তাকে মালিকানা না দিয়ে ক্ষমতা ও রাজনৈতিক প্রভাব দেখিয়ে আনসার আলী হাসপাতালের দখল নিয়ে নিয়েছে আলহাজ্ব ডঃ আনসার আলী এমনই অভিযোগ ভুক্তভোগীর। যদিও স্থানীয় সাংবাদিকের কাছে ডঃ আনসার আলী এই সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি একজনের কাছে এই হাসপাতালের দ্বায়িত্ব দেয় তিনি এখন মালিক হওয়ার পায়তারা চালাচ্ছে।

 

এই বিষয়ে হাসপাতালের মালিকানা দাবি করা রাবিয়া খাতুন বলেছেন, ডঃ আনসার আলী তার বিল্ডিং দশ বছরের জন্য আমার কাছে ভাড়া দেয়। বিল্ডিং ভাড়ার চুক্তি ৬ মাস পর ঐ বিল্ডিং এর দ্বিতীয় তলা নির্মাণের জন্য আমি আনসার আলীকে জানায়। এ সময় তিনি ৫০ শতাংশ শেয়ার মালিকানা শর্তে রাজি হয়। আমিও দেখলাম আমার বিনিয়োগের প্রয়োজন। এই জন্যে তার কাছ থেকে কোন টাকা বিনিয়োগ না নিয়ে তার বিল্ডিং এর দ্বিতীয় তলার কাজ কমপ্লিট করে দেবে এই শর্তে তাকে ৫০ শতাংশ শেয়ার দেওয়া হয়।

 

তার নামে হাসপাতাল কেনো এই প্রশ্নের উত্তরে রাবিয়া খাতুন বলেন, এই হাসপাতালের প্রথমে নাম ছিল ‘এম কেয়ার হাসপাতাল’। কিন্তু ডঃ আনসার আলীর বিশেষ অনুরোধে কখনও কোন সময়ের জন্যে এই প্রতিষ্ঠানের মালিকানা দাবি না করার শর্তে একটি চুক্তি পত্রের ভিত্তিতে নাম করন করা হয়। এক পর্যায়ে ডঃ আনসার আলী ঐ নাম এবং ৫০ শতাংশ শেয়ার মালিকানা চুক্তি পত্রের উপর নির্ভর করে পুরো হাসপাতালের মালিকানা দাবি করেন। তিনি প্রভাবশালী হওয়ায় এবং ক্ষমতার প্রভাব বিস্তার করে সাংবাদিকদের মাধ্যমে নিজের মতো মত প্রকাশ করে প্রকৃত মালিককে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগীর। এ ছাড়া হাসপাতাল ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগী রাবিয়া খাতুন ও তার পরিবারের এবং ভুক্তভোগী রাবিয়া খাতুন এই ঘটনায় আদালতের দারস্থ হয় বলে জানান। ভুক্তভোগী রাবেয়া খাতুন তার হাসপাতালের মালিকানা অথবা সুষ্ঠু সমাধান পেতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

Tag
আরও খবর