রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

সত্যিকারের কাঙাল।

যে মানুষগুলো শুধুমাত্র একটু আদর-যত্ন,ভালোবাসা এবং বিশ্বস্ততার কাঙ্গাল হয়,বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভাগ্যে এগুলোর কোনোটাই জুটে না!যে মানুষগুলো অল্পতেই সন্তুষ্ট থাকতে জানে,সেই মানুষগুলোর ভাগ্যে অল্পটুকুও জুটে না!

এমন মানুষগুলোর চাহিদা থাকে খুবই সীমিত,তবে তাদের সীমিত চাহিদা গুলোও পূরণ হয় না কখনো কখনো!তারা কারো সাথে প্রতারণা করে না ঠিকই,তবে তারাই বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণার শিকার হয়!

এমন মানুষগুলো তীব্র ভাবে ভালোবাসতে জানে।সামান্য একটু আদর-যত্ন কিংবা ভালোবাসা পেলে তারা নিজেকে বিলিয়ে দেয়!

এমন মানুষগুলো কারো না কারো কাছে নিজেকে জমা রাখতে চায়,কারো মাঝে প্রবল আসক্ত হতে চায়।তবে এমন মানুষগুলোর মাঝে সচরাচর কেউই আসক্ত হতে পারে না!তাদের মনটা বুঝার চেষ্টাটুকুও করে না কেউ!

দিনশেষে সামান্য একটু আদরযত্ন কিংবা ভালোবাসা চেয়েও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে,ঠিক তখনই অভিমান করে।তবে এমন মানুষগুলোর অভিমান ভাঙ্গানোর কেউ থাকে না।এরা হুটহাট অভিমান করে।আর দিনশেষে নিজের প্রতি নিজের অভিমানের অনলে নিজেই পুড়তে থাকে! 

এমন মানুষদের মন ভালো রাখারও কোনো অবলম্বন থাকে না,দিনশেষে এরা থাকে পুরোপুরি নিঃস্ব!

একটা সময় এমন মানুষগুলোই সবার থেকে নিজেকে গুটিয়ে নেয়।কেননা তারা জানে,পৃথিবীর কোনো সুখ তাদের জন্য নয়।তারা না কাউকে ভালো রাখতে পারে,আর না অন্য কেউ তাদের ভালো রাখার ক্ষমতা রাখে!তারা কেবল দিনশেষে নিজের অপ্রাপ্তির হিসাব এবং আক্ষেপগুলো জমা রাখে সৃষ্টিকর্তার দরবারে!

লেখক: প্রনব মন্ডল,শিক্ষার্থী & কবি ; খুলনা বিশ্ববিদ্যালয়

Tag
আরও খবর