নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কুড়িগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ আটক ২




কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় রুপি এবং মোটরসাইকেল উদ্ধারসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন।



গ্রেপ্তারকৃতরা হল, ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ভেল্লীর তল গ্রামের চোরাকারবারি মোঃ আব্দুর সাত্তার (৩৮) এবং আজোয়াটারী ছড়ার পাড় গ্রামের মোঃ রসুল আলী (৪৮)।


জেলা পুলিশ জানায়, বুধবার (১৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি থেকে গাগলাগামী পাকা রাস্তা এলাকায় অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশের একটি দল। এ সময় ওই এলাকায় চোরাকারবারি মোঃ আব্দুর সাত্তার ও মোঃ রসুল আলীর দেহে তল্লাশি চালালে কোমরে বিশেষ কায়দায় বহন করা অবস্থায় ৭ লাখ ৮৬ হাজার ৫০০ ভারতীয় রুপি ও একটি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।



নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে এর সাথে জড়িত মুলহোতাদের সনাক্ত করা হবে। 


পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলায় যে কোন প্রকার চোরাচালান রোধে আমাদের এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আরও খবর