কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্য দেশ ছেড়েছেন সাভার প্রেসক্লাবের সভাপতি


রাজধানী ঢাকার সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি’র সম্পাদক ও সাভার প্রেসক্লাবের বর্তমান সভাপতি নাজমুস সাকিব গতকাল বৃহস্পতিবার পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। তিনি গতকাল দুপুর ১.১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্স যোগে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। পবিত্র হজ¦ব্রত পালন শেষে আগামী ২৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।


নাজমুস সাকিব সময়ের স্বল্পতার কারণে অনেক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেননি। তিনি ও তার পরিবারের যে কোন ভুলের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এছাড়া তিনি যে কোন ভুল এবং অজ্ঞতাবশত কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।


প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্বে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজ্বের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে ৩ হাজার কোটা খালি রেখেই হজ্বের সার্বিক প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকার।


চলতি বছর ২১ মে হজ্বের প্রথম ফ্লাইট শুরু হয়। হজ্বে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ্ব পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই থেকে। হজ্ব যাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।


এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্ব পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। মোট ১৬০টি ডেডিকেটেড প্রি-হজ্ব ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ২২ জুন বিমানের হজ্ব ফ্লাইট শেষ হবে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে এ বছর বাংলাদেশ থেকে।

আরও খবর