শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী সাভার থেকে উদ্ধার, অপহরণ ঘটনায় গ্রেপ্তার ১

বগুড়ায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের পর ঢাকার সাভার থেকে তাকে উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শাজাহানপুর উপজেলার শ্বশানকান্দি দক্ষিণপাড়ার আবু তালেবের ছেলে।
১৫ জুন (বৃহস্পতিবার) রাত ১০ টায় র‍্যাব-১২, সিপিসি-৩ বগুড়া ও র‍্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভারের যৌথ অভিযানে সাভার থানা এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এর আগে গত ১৮ মে অভিযুক্ত রবিউল বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে।

এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-১২ বগুড়ার পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) মীর মনির হোসেন জানান, অপহৃত স্কুলছাত্রী শাজাহানপুর উপজেলার শ্বশানকান্দি এলাকায় নবম শ্রেনিতে পড়ে। গত ১৮ মে বৃহস্পতিবার রবিউল ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে। এরপর ২৩ মে মঙ্গলবার অপহৃত স্কুলছাত্রীর বাবা শাজাহানপুর থানায় রবিউলের বিরুদ্ধে মামলা দায়ের করার পর র‍্যাবের বিভিন্ন টিম ওই স্কুল ছাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনার একপর্যায়ে বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকার সাভার এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় মামলার আসামি রবিউলকে গ্রেপ্তার করে র‍্যাব।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

Tag
আরও খবর