রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

মির্জাগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

মির্জাগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম'র জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ এবং  জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। 

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সুবিদখালী হাইস্কুলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। 

সাংবাদিক মেহেদী হাসান মুবিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দার, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন প্রমুখ। 

এসময়  সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে সরকারের কাছে অবিলম্বে সাংবাদিক নাদিম ও সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার সঠিক তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার জোর দাবি জানান। 

আরও খবর