ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে ভাংগায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ



৭১ টিভি ও বাংলানিউজ 24 ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে সংবাদ প্রকাশের জের ধরে তাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচারের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকরা। শনিবার (১৭ জুন) সকাল ৯ ঘটিকার সময়ে ভাঙ্গা থানার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ আয়োজন করেন ভাঙ্গা প্রেসক্লাব।

মানববন্ধন ও বিক্ষোভের নেতৃত্ব দেন ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ শামীম ও সহসভাপতি মামুনুর রশিদ। সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও খুনিদের ফাঁসির দাবিতে সকল সাংবাদিক বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দ্রুত বিচার চেয়ে বক্তব্য দেন- ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ শামীম, সহসভাপতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এম এম আসাদুজ্জামান মুন্সী, যুগ্ম সম্পাদক ইমরান মুন্সী প্রমূখ। বক্তারা নাদিম হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বাংলাদেশের সাংবাদিকরা। এছাড়া মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন- ভাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক- সানোয়ার হোসেন, সহসাংগঠনিক সম্পাদক  আলম মুন্সী, মাহমুদুল হক বাহার, শিক্ষা বিষয়ক সম্পাদক, মাস্টার আখতারুজ্জামান, প্রচার সম্পাদক 

জাকারিয়া খান, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাক্তার মাহমুদুল হাসান,সাংবাদিক  মাওঃ সাখাওয়াত হোসেন, জামাল উদ্দিন, রনি মিয়া,  তরিকুল ইসলাম, শাহিন ইসলাম, হুমায়ুন কবির, সাগর মুন্সি সহ আরো অনেকে।

প্রসঙ্গত, হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক নাদিম গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০-১২ জন  দুর্বৃত্তরা  নাদিমকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।অতিরিক্ত রক্তক্ষরণের কারনে অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও তার অবস্থা আশঙ্কাজনক হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়। 

নিহত নাদিম বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে।

যে কারণে খুন হলেন নাদিম-বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম ও নারী কেলেঙ্কারি নিয়ে নিউজ করার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন নাদিমের স্বজনরা।

আরও খবর