সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনাইমুড়ীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১


শনিবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে নোয়াখালী জেলার সোনাইমুড়ী টু চাটখিল সড়কের জয়াগ ইউনিয়নের ভাউর কোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে এতে ঘটনা স্থলে সিএনজি চালক নিহত হয়েছে।এই সময় উত্তোজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত সিএনজি চালকের নাম মো.মানিক (৩৬)।  সে লক্ষীপুর জেলার রামগঞ্জ এলাকার বানুয়াই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরে সোনাইমুড়ীর জয়াগ থেকে জননী প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজি চালক খালি সিএনজি নিয়ে সোনাইমুড়ী থেকে রামগঞ্জের দিকে আসছিল। এ সময় সোনাইমুড়ী টু চাটখিল সড়কের ভাউর কোট এলাকায় বাস চালক আরিফুর রহমান একটি ট্রাককে ওভারট্রেক করতে গেলে সিএনজির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মানিক মারা যায়। পরে উত্তেজিত বাসে আগুন ধরিয়ে দেয়। এরপর সোনাইমুড়ী-চাটখিল সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। বাসটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে।  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর