চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

 নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি ঃ বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। মান্দা ও নিয়ামতপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের যৌথ আয়োজনে রবিবার সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টি মান্দা উপজেলা শাখার সভাপতি আলতাফ হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জনি আহমেদ, জিল্লুর রহমান, শাহজাহান সাজু, সিরাজুল ইসলাম, রায়হান আলী প্রমুখ। প্রসঙ্গত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্মের সংবাদ প্রকাশ করায় তাঁর সন্ত্রাসী ক্যাডার বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ হত্যাকাণ্ডে জড়িত চেয়ারম্যান বাবুসহ সব আসামিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন বক্তারা।

Tag
আরও খবর