আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪ বছর পরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি

সংগৃহিত

দীর্ঘ ১৪ বছর পর গঠন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি। উক্ত কমিটিতে সভাপতি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে গোলাম ফারুক খোকনকে। 


সম্মেলনকে ঘিরে গত ১২ জুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। সে তফসিলে বলা হয় ১৩ জুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ সময়। সেদিন সভাপতি পদে মুহাম্মদ গিয়াসউদ্দিন ব্যতীত অন্য কেউ সভাপতি পদে মনোনয়নপত্র গ্রহণ না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেন জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। শুক্রবার রাতে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বিএনএফ ইস্যুতে বিতর্কিত হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর ফলে সাধারণ সম্পাদক পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোলাম ফারুক খোকন নির্বাচিত হন।


শনিবার সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপির সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।


আরও খবর