যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

শাজাহানপুরে উন্নত জাতের ঘাস চাষ প্রদর্শনী প্লট স্থাপনের লক্ষে নগদ অর্থ ও সাইনবোর্ড প্রদান

বগুড়া শাজাহানপুরে প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় খামারিদের মাঝে উন্নত জাতের ঘাস চাষ প্রদর্শনী প্লট স্থাপনের জন্য নগদ অর্থ অনুদান ও উপকরণ হিসেবে সাইনবোর্ড বিতরণ করা হয়েছে। 


মঙ্গলবার (২০ জুন) আনুমানিক দুপুর ১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচিত ১০ জন খামারির মাঝে এই নগদ অর্থ ও উপকরণ প্রদান করা হয়।


বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শাজাহানপুর, বগুড়া এবং সভাপতিত্ব করেন জনাব সাইদা খানম, উপজেলা নির্বাহী অফিসার, শাজাহানপুর, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, জনাব ভিপিএম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব মোছাঃ হেফাজত আরা মিরা, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডা. হোসাইন মোঃ রাকিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ আরো উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ ( ওসি), মোঃ শহিদুল ইসলাম, ভেটেনারি সার্জন ডাঃ মোঃ তারেক হাসানসহ খামারিবৃন্দ।


খামারীদের উদ্দেশ্যে প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, উপজেলার প্রায় সব খামারেই দুধ বিক্রির জন্য এবং মোটাতাজা করার লক্ষে গরু পালন করে। বর্তমানে যেভাবে গোখাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে খামারিদের লোকসান হওয়ার আশঙ্কা থেকেযায় আর তাই বিকল্প হিসেবে খামারিদের অনাবাদি জমি, বাড়ির আঙিনা, সড়কের পাশে, পুকুর পাড়সহ বিভিন্ন স্থানে উন্নত জাতের ঘাস চাষের পরামর্শ দেন এবং খামারিদের সকল ধরনের সমস্যার পরামর্শ ও সহযোগিতা জন্য প্রাণিসম্পদ দপ্তরের সাথে যোগাযোগ রাখতে বলেন।

আরও খবর