ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সারা বিশ্বের অসাম্প্রদায়িকতা ও মানবতার সেতু বন্ধন --অতিরিক্ত জেলা ও দায়রা জজ

দিনাজপুর জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যাম সুন্দর রায় বলেছেন, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ছিল সারা বিশ্বের অসাম্প্রদায়িকতা ও মানবতার সেতু বন্ধন। শ্রী কৃষ্ণের আরেক রূপ হলো শ্রী শ্রী জনন্নাথদেব। যিনি মানুষের কল্যাণে সমস্ত অপশক্তির অন্ধকার দূর করে আলোর পথ দেখিয়েছিলেন। আসুন আমরা শ্রী শ্রী জগন্নাথদেবের আদর্শে এবং ঈশ্বর প্রেমে দীক্ষিত হই।

২০ জুন মঙ্গলবার শহরের রাজবাটি গুঞ্জাবাড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির হতে আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও রথযাত্রা উপৎসবের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইস্কন দিনাজপুর মন্দির উন্নয়ন কমিটির সভাপতি শ্রী যুক্ত বিশ^ম্ভর দয়াময় দাস এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবি দিনাজপুরের ফসল শরীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. শ্রীপতি সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আবদুল্লাহ আল মাসুম, উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখার সভাপতি এ্যাডঃ এসএম শামীম আলম সরকার বাবু। স্বাগত বক্তব্য রাখেন গুঞ্জাবাড়ী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রী মান বিক্রমী রাম দাস। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বুনু বিশ^াস। ‘জয় জয়ন্নাথও’ শ্লোগানে শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের রথযাত্রার রশি টানার জন্য শহরের প্রধান প্রধান সড়কে হিন্দু সম্প্রদায়ের শত শত নর-নারী উলুধ্বনী, পূজা-অর্চনা, ঢাক-ঢোল এর শব্দে তীর্থ ভূমিতে পরিণত হয়েছিল।


আরও খবর