রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

বিস্কুটের লোভ দেখিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশু ধর্ষণ, ধর্ষক আটক

প্রতিকী ছবি



বিস্কুট দেয়ার লোভ দেখিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তিন বছরের এক শিশুকে নিজ ঘরে ধর্ষণ করেছেন এক বৃদ্ধ  । এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে। ঘটনার পর পুলিশ ধর্ষক নজরুল ইসলাম (৬০) কে আটক করেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা করা হয়েছে। 


পুলিশ জানায়, শুক্রবার  সকালে একই গ্রামের মৃত বগরুদ্দীনের ছেলে নজরুল ইসলাম পাশের বাড়ীর  মিন্টু মিয়ার তিন বছরের শিশু কন্যাকে বিস্কুট দেয়ার লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। এ সময় নজরুল মিয়ার বাড়ীতে লোক না থাকায় কৌশলে ওই শিশুকে কোলে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির আর্তচিৎকারে লোকজন ছুঁটে যায় ঘটনাস্থলে। ধর্ষনের আলামত দেখে নজরুলকে আটক করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। পরে  শিশুর বাবা মিন্টু মিয়া বাদী হয়ে নারী ও শিশু নিযার্তন দমন আইনে ফুলবাড়ী থানায় মামলা করে। 


শিশুটির মা রশিদা বেগম জানান, মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছোট্ট শিশুকে অমানষিক নিযার্তন করা হয়েছে। আমি এর সুষ্টু বিচার চাই। 


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা করেছেন। আসামীকে জেলহাজতে প্রেরণ করা  হয়েছে। আর শিশুটির জবান বন্দী রের্কড করার জন্য শুক্রবার  শিশু আদালতে পাঠানো হয়েছে।


আরও খবর