ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

৩২ ঘন্টা পর রবিনের মরদেহ ভেসে উঠেছে।

৩২ ঘন্টা পর রবিনের মরদেহ ভেসে উঠেছে।


দীর্ঘ ৩২ ঘন্টা পর ভেসে উঠলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ক্যানাল ঘাট এলাকার পদ্মায় নিখোঁজ স্কুল ছাত্র রবিনের মরদেহ। বুধবার বিকেল ৬ টার দিকে মরদেহটি ভেসে উঠলে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা।রবিন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া এলাকার রফিক ও ময়না দম্পতির সন্তান ও স্থানীয় বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র ছিলেন।


স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ক্যানাল ঘাট এলাকায় নানা বাড়ির পাশে শাখা পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় শিশু রবিন। অন্যরা গোসল করে কিনারায় আসলেও রবিন স্রোতে তলিয়ে যায়। তার বন্ধুদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার কাজ চালায় ও পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল মঙ্গলবার সারাদিন ও বুধবার সকাল থেকেই উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিলো। অবশেষে বুধবার বিকেলে স্কুল ছাত্রের মরদেহটি ভেসে উঠলে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। উদ্ধার অভিযান পরিচালনার সময় ডুবুরি দলের এক সদস্যও অসুস্থ হয়ে পড়ে।


গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, মঙ্গলবার সকাল থেকেই উদ্ধারে কাজ করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। অবশেষে প্রায় ৩৩ ঘন্টা পর বুধবার বিকেল ৬ টার সময় শিশুটির মরদেহ ভেসে উঠে। মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৬ ঘন্টা ৩১ মিনিট আগে