ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাহারছড়ায় কমিউনিটি তথ্য সেবা কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা বিতরণ

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া কমিউনিটি সেবা কেন্দ্র হতে তথ্য সেবার সহায়তায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে গত ১৯/০৬/২০২৩ইং তারিখে খরিফ ২/২০২৩-২৪ বাস্তবায়ন মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩২জন কৃষকের মাঝে আমন ধান চাষের জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।


এতে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরোয়ার আলম, ইনফোহাব প্রকল্পের কমিউনিটি মবিলাইজার কনসালটেন্ট তন্ময় দে এবং ইনফাব উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ তথ্য সেবা কেন্দ্র উপদেষ্টা কমিটির সদস্যগণ।


কৃষি প্রণোদনার মধ্যে ছিল ১ বিঘা মাঠ ফসলের জন্য উন্নত বীজ ধান এবং রাসায়নিক সার। উক্ত বিতরণ কর্মসূচিতে কৃষি অফিসার সরওয়ার আলম জানান এটি একটি উন্নত মানের বীজ ধান, যার ফলন ভাল। এই বীজ ধান রোপনে কৃষকরা তাদের চাহিদা অনুযায়ী ফলন পাবেন। এবং তাদের ফসলের যে কোন রোগ-বালাই জনিত সমস্যা সমধানে তিনি সহযোগিতা করবেন।


কৃষকরা গতমাসে ঘূর্ণিঝড় মোখার তান্ডবের ফলে সর্বস্ব হারা হওয়ার পর নতুন করে আমন ধান চাষের জন্য এই প্রণোদনা চৌকিদার পাড়া তথ্য সেবা কেন্দ্রের তথ্যের মাধ্যমে পেয়ে ধন্যবাদ জানান তথ্য সেবা কেন্দ্র-কে।


তারা আরও জানান উক্ত তথ্য সেবা কেন্দ্র থেকে তারা স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা, কৃষি ও প্রানীসম্পদ বিষয়ক তথ্য সেবা, কর্মসংস্থান বিষয়ক তথ্য সেবা, সামাজিক নিরাপত্তার সকল ভাতা বিষয়ক তথ্য সেবা, আর্থিক পরামর্শ বিষয়ক তথ্য সেবা সহ অনলাইনের ও অফলাইনের সকল প্রকার সেবা পেয়ে থাকেন। তার চান এই ধরণের তথ্য সেবা সহায়তা প্রীতিটি কেন্দ্রে অব্যহত থাকুক, যাতে প্রতিটি ব্যাক্তি তথ্যের মাধ্যমে জীবিকায়ন সহজ করতে পারেন।


এখানে উল্লেখ্য যে জার্মান সরকারের আর্থিক সহায়তায় ও জিআইজেড (GIZ) এর কারিগরি সহায়তায় কক্সবাজার জেলার চারটি উপজেলায় ৩০টি ইনফোহাব পরিচালিত হচ্ছে। এইসব ইনফোহাব হতে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী বিভিন্ন রকম প্রয়োজনীয় তথ্য সেবা পেয়ে থাকেন।

Tag
আরও খবর