রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

কক্সবাজারের স্থানীয় এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে ‘টেকসই’ প্রকল্পের উদ্বোধন

সামাজিক পরিবর্তন ও টেকসই উন্নয়নের শীর্ষ পর্যায়ের সমর্থক প্রতিষ্ঠান – বেটারস্টোরিজ লিমিটেড – টেকসই প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে।


প্রাতিষ্ঠানিক মানোন্নয়ন, রক্ষণাবেক্ষণ/ পৃষ্টপোষকতা, অর্থসংগ্রহ ও নেতৃত্ব গঠন সংশ্লিষ্ট সমন্বিত সক্ষমতা বিনির্মাকে সামনে রেখে কক্সবাজারের স্থানীয় এনজিও সমূহের সক্ষমতা বৃদ্ধি করাই এই যুগান্তকারী প্রজেক্টের মূল উদ্দেশ্য।


টেকসই প্রজেক্ট হল বেটারস্টোরিজ একটা অন্তর্ভুক্তিমূলক ল্যাব প্রজেক্ট, যা স্থানীয় কর্মীদের যথার্থ মূল্যায়ন সাপেক্ষে মূলধারার সাথে সংযুক্ত করবে। পারস্পরিক সৃজনশীলতা এবং সহযোগিতাকে উৎসাহিত করার মাধ্যমে হিউমেটেরিয়ান ইকোসিস্টেমের সকল অংশীদারত্ব প্রতিষ্ঠানসমূহ এর সদস্যদের পারদর্শী করে গড়ে তোলাই টেকসই প্রজেক্টের মূল লক্ষ্য। বেটারস্টোরিজ স্থানীয় এনজিওগুলোর জন্য অনূকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সহযোগী হিসেবে কাজ করে যাবে।


যেহেতু বাংলাদেশ ২০২৬ সালে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে এবং ২০৪১ সাল শেষে উন্নত দেশে উন্নীত হওয়ার স্বপ্ন পূরণের বিশ্বাসী, সেহেতু কক্সবাজারের স্থানীয় এনজিও, সরকারি বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক এনজিও, গণমাধ্যম, নাগরিক সমাজ সর্বোপরি জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


টেকসই প্রজেক্ট সকলের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাচ্ছে: আসন্ন পরিবর্তনের জন্য আমরা কি আদৌও প্রস্তুত?


দেশের উন্নয়ন লক্ষ্যগুলো সমন্বয় এবং অর্জনে ভূমিকা রাখতে স্থানীয় এনজিওগুলোর যে সমস্ত কর্মদক্ষতা ও সম্পদের প্রয়োজন, টেকসই তাদেরকে সে সমস্ত বিষয়ে সক্ষমতা বৃদ্ধির মডিউলগুলোর মাধ্যমে পারদর্শী করে তুলবে।


‘টেকশই’ প্রকল্পের উদ্বোধনী উপলক্ষে, ২১শে জুন ২০২৩, কক্সবাজারের সিগ্যাল হোটেলে একটি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ মোঃ নাশিম আহমেদ (অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), মোঃ শামসুদ দৌজা (এআরআরআরসি, কক্সবাজার), আবু তাহের (প্রেসক্লাব, কক্সবাজার, স্থানীয় এনজিও প্রতিনিধি), ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধিগণ, সমাজসেবীরা এবং উন্নয়ন খাতের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।


উক্ত অনুষ্ঠানে মোঃ নাশিম আহমেদ উনার মূল্যবান বক্তব্য পরিবেশন করেন এবং উনার বক্তব্যে বলেন যে টেকসই কনভেনিং ল্যাব স্থানীয় কম্যুনিটি এবং এনজিও সমূহের জন্যে জ্ঞান বিনিময় এবং হিউম্যানেটেরিয়ান ইকোসিস্টেমের সাথে অ্যারো জড়িত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।


অনুষ্ঠানে ৪৯ টা স্থানীয় এবং আর্ন্তজাতিক এনজিও, বেসরকারী প্রতিষ্ঠান এবং সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর