যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

যশোরে তিন গাড়ির সংঘর্ষ, একজন নিহত

যশোরে পিকআপ, ট্যাংক লরি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ ড্রাইভার রাজীব তালুকদার (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে যশোরের রূপদিয়া শহীদ স্মৃতি কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়কের বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যশোর সদরের নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সূত্রে জানাগেছে, যশোর থেকে খুলনাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন ১৫-২২৪৩), ট্যাংক লরি (যশোর ড ১১- ০৬৩৬) এবং খুলনা থেকে যশোরগামী কার্গো ট্রাক (চট্টো মেট্রো ট ১১-৯৫৫৮) এর ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপ ড্রাইভার বরিশালের বাবুগঞ্জের আব্দুল হাকিম তালুকদারের ছেলে রাজীব তালুকদার ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়া অন্যান্য গাড়ির দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করেন এবং সড়কের উপর দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হওয়া গাড়িগুলো সরিয়ে ফেলেন। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও খবর