ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রামুর পূর্ব গোয়ালিয়া পালংয়ে সন্ত্রাসী হামলায় বৃদ্ধা আহত

রামুর পূর্ব গোয়ালিয়া পালংয়ে একদল সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। আহত বৃদ্ধা নুর জাহান (৬০) সকালে তার সন্তানকে সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষা করতে গিয়ে এই হামলার শিকার হন।


বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৭টার দিকে এঘটনা ঘটে।


স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়- বুলবুল আক্তার, মোবারক ও দিলুআরা নামে তিন ব্যাক্তি ও আরও অজ্ঞাত ২/৩ জন মিলে নুর জাহানের উপর হামলা করে। বৃদ্ধার এক সন্তান অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। দীর্ঘদিন ধরে উক্ত আসামীরা বৃদ্ধার সন্তানের অটোরিক্সা চলাচলে বাঁধা দিয়ে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দা রশিদ ও আবুল কালাম জানান- উল্লেখিত আসামীরা পরস্পর যোগসাজসে বৃদ্ধা নুর জাহানের উপর এই হামলা চালিয়েছে। তারা বৃদ্ধার ছেলেকে কোনোভাবেই ওই রাস্তা দিয়ে অটোরিক্সা চালাতে দিচ্ছে না। এটা নিয়ে সকালে উভয় পক্ষে কথাকাটি হয়। এক পর্যায়ে দেশিয় অস্ত্র দিয়ে সন্তানের উপর আঘাত করতে এলে নুর জাহান তার সন্তানকে রক্ষা করতে এগিয়ে যান। এসময় সন্ত্রাসীদের দায়ের কোপে ও লাঠির আঘাতে নুর জাহান আহত হন। 


এঘটনায় আদালতে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে আহতের স্বজনেরা।

Tag
আরও খবর